ছাতকে সওজ বিভাগের গাছ বিক্রি
- Update Time : ০৫:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া, ছাতক, (সুনামগঞ্জ) ছাতকে অবৈধভাবে সওজ বিভাগের গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। পানির দামে এটি বিক্রি করায় জনমনে অসন্তেুাষ ছড়িয়ে পড়েছে। বিষয়টি স্থানীয় লোকজন কর্তৃপক্ষের নজরে আনলেও রহস্যজনক কারণে কোন পদক্ষেপ নেয়া হচ্ছেনা বলে জানা গেছে। জানা যায়, সম্প্রতি সিলেট-সুনামগঞ্জ সড়কের উত্তর পার্শ্বে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের জনৈক ইন্তাজ আলী সওজ বিভাগের ৫হাজার টাকা মূল্যের একটি শিমুল গাছ মাত্র এক হাজার টাকায় বিক্রি করেছেন। স্থানীয় বুড়াইরগাঁও গ্রামের জনৈক এক ব্যবসায়ীর কাছে এটি বিক্রি করেন। এটি কেটে নেয়া সময় এলাকাবাসী সওজ কর্তৃপক্ষের কাছে মোবাইল ফোনে বিষয়টি অবহিত করলে গাছটি জব্ধ করে ইন্তাজ আলীর উঠানেই রাখা হয়। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা গোলাম মৌলার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গাছটি জব্দাবস্থায় ইন্তাজ আলীর উঠানেই রয়েছে। সময় সুযোগে গাছটি স্থানান্তর করা হবে। তিনি ইন্তাজ আলী এ গাছ বিক্রির সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। ##


























