০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, শ্রেষ্ঠ আত্মকর্মী ও যুব সংগঠককে সম্মাননা

  • Update Time : ০১:১৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুবঋণের চেক ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণের অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, একতা যুব সংঘের সভাপতি নজরুল ইসলাম রাজু, যুবনেতা ছালিক আহমদ ও পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে তরুণেরা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও অবদান রাখতে পারেন। অনুষ্ঠানে মির্জাপুর গ্রামের হাঁসের খামারি কুদরত আলীকে শ্রেষ্ঠ আত্মকর্মী এবং পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমানকে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া আত্মকর্মী আবদুল হান্নান ও পাপিয়া আক্তারকে যুবঋণের চেক দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হক, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়ক সোহেল আহমদ, আরপিডব্লিউএসের সভাপতি নাজিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও যুব সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইমরানুল হাসান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, শ্রেষ্ঠ আত্মকর্মী ও যুব সংগঠককে সম্মাননা

Update Time : ০১:১৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬