০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে প্রবাসীর বাড়ি নিয়ে বিরোধ, জামিনে এসে হুমকি ও দখলচেষ্টার অভিযোগ

  • Update Time : ১১:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে হামলা, মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। মামলার আসামিরা আদালত থেকে জামিনে এসে আবারও বসতবাড়ি দখলের চেষ্টা ও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় বাড়ি ছেড়ে চলে যাওয়ার অভিযোগও উঠেছে। ঘটনাটি উপজেলার আশারকান্দি ইউনিয়নের তিলক গ্রামের। জানা যায়, আশারকান্দি ইউনিয়নের তিলক গ্রামের হিরন খানের ছেলে সুহেল খান ও মৃত ফরমুজ খানের ছেলে নেছাওর খানের মধ্যে বসতবাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ১১ সেপ্টেম্বর শুক্রবার সকালে নিজ বসতবাড়ির উঠানে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের হামলায় মো. তোফায়েল খান (৩১) ও তাঁর বৃদ্ধ বাবা নেছাওর খান (৭০) গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তোফায়েল খান বাদী হয়ে ১৪ সেপ্টেম্বর সোমবার জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ১১ বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলার আসামিরা আদালত থেকে জামিনে বেরিয়ে এসে পুনরায় নেছাওর খানের বসতবাড়ি দখলের চেষ্টা করছেন। পাশাপাশি পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করা হচ্ছে। নেছাওর খান অভিযোগ করে জানান, সুহেল খানের সঙ্গে একটি প্রভাবশালী মহল জড়িত রয়েছে। ওই মহলের প্রভাবে দীর্ঘদিন ধরে তাঁর বসতবাড়ি দখলের চেষ্টা চলছে এবং তাঁকে ও তাঁর পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে তিনি বাড়ি ছেড়ে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। নেছাওর খানের ছোট ছেলে তোফায়েল খান জানান, বাড়িতে তিনি একা থাকার সুযোগে সুহেল খান ও তাঁর ভাইয়েরা তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। আসামিরা আদালত থেকে জামিনে বেরিয়ে তাঁকে হত্যার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এসব হুমকির ভয়ে বর্তমানে তিনিও বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে জানান। তোফায়েল খানের অভিযোগ, তাঁদের পৈতৃক বসতবাড়ি দখলে নিতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা এবং পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি। এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সুহেল খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে প্রবাসীর বাড়ি নিয়ে বিরোধ, জামিনে এসে হুমকি ও দখলচেষ্টার অভিযোগ

Update Time : ১১:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬