জগন্নাথপুরে বিএনপি নেতা এডভোকেট আবুল কাশেমের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা
- Update Time : ১২:৩৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও বিএনপি নেতা এডভোকেট আবুল কাশেমের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্যামারগাঁও গ্রামে যুক্তরাজ্য প্রবাসী হাজী গোলাম মোস্তফার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল তাহিদের সভাপতিত্বে এবং সমাজকর্মী মনসুর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এডভোকেট আবুল কাশেম। বক্তব্যে তিনি বলেন, পাইলগাঁও ইউনিয়নবাসী দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। এলাকার উন্নয়নবঞ্চিত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যেই তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। দলীয় চূড়ান্ত সিদ্ধান্ত হলে তিনি এলাকাবাসীর ঐক্যবদ্ধ সহযোগিতা ও আন্তরিক দোয়া কামনা করেন। সভায় বক্তব্য রাখেন জামে মসজিদের মুতাওয়াল্লি সামছু উদ্দিন, আব্দুল মনাফ, হাজী তছকির মিয়া, ইউপি সদস্য ফজল মিয়া, শামিম আহমদ, হাজী মনির উদ্দিন, শফিক উল্লাহ, খছরু মিয়া, সাবেক ইউপি সদস্য ফতু মিয়া, সাবেক ইউপি সদস্য কান্ন মিয়া, মাওলানা আব্দুল আজিদ, আফিজ উল্লাহ, আব্দুল মুমিন, আব্দুল মুহিত, সুমন আহমদ ও মাওলানা ইয়াহিয়া মাহমুদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারি জুনায়েদ আহমদ। চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এডভোকেট আবুল কাশেমের সমর্থনে বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।


















