০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভবের মেলা- কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

  • Update Time : ০১:২৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

জীবন কি আজও বুঝলাম না,
স্বার্থের দুনিয়ায় হিংসা ছাড়া কেউ কিছু বোঝে না।
ওরে পাগল, মৃত্যু কখন আসে কেহ জানে না!

মিছে মায়ায় কাটছে বেলা,
দুদিনের এই রঙের মেলা,
অহংকারে অন্ধ মানুষ, সত্য কেন দেখে না?

আজকে যাকে আপন ভাবো,
কালকে সে তো থাকবে না আর,
স্বার্থ ফুরালে বদলে যায় চেনা মানুষ ও চেনা শহর।

হাতটি খালি আসবে যেমন,
যেতে হবে ঠিক তেমন,
মাটির ঘরে ঘুমাতে হবে, সঙ্গে তো কেউ যাবে না।
ওরে পাগল, মৃত্যু কখন আসে কেহ জানে না!

লেখক: কাজী ও সাংবাদিক- শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ভবের মেলা- কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

Update Time : ০১:২৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬