০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে বিস্ফোরণে নিহত ১৫, আহত ৫০

  • Update Time : ০৫:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি মসজিদের কাছে বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ। আহতদের মধ্যে পুলিশ সদস্যরাও রয়েছেন। ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স (ডিএইচকিউ) হাসপাতালের চিকিৎসক তাহির আলী শাহ জিও নিউজকে জানান, বিস্ফোরণের পর হাসপাতালে ১৫ জনের লাশ এবং ৫০ জনেরও বেশি আহত ব্যক্তিকে আনা হয়েছে।

পুলিশের তথ্যমতে, জুমার নামাজের সময় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মসজিদের বাইরে গর্ত হয়ে যায়। বিস্ফোরণের পর পুলিশ লাইনস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ধারকর্মীরা জানান, বিস্ফোরণে মসজিদের বাইরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি দেয়ালও ধসে পড়েছে। এদিকে, ঘটনার পর কর্তৃপক্ষ কোহাট-হাঙ্গু সড়কটি সব ধরনের যান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মসজিদে বিস্ফোরণে নিহত ১৫, আহত ৫০

Update Time : ০৫:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬