জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় আহত যুবকের মৃত্যু, আটক- ১
- Update Time : ০৬:২৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত এমরান হোসেনের (১৬) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮ ঘটিকার সময় সিলেট প্রাইম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত ইমরান হোসেন উপজেলার সৈয়দপুর (ইশানকোনা) গ্রামে বসবাসকারী সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার ভবানীপুর গ্রামের আলী হোসেনের ছেলে।
জানা গেছে, উপজেলার সৈয়দপুর (ইশানকোনা) গ্রামের জাকির হোসেন ও বাদশা মিয়ার সাথে মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৭ঘটিকার সময় অটোরিকশা (ব্যাটারি চালিত) গাড়ির চার্জ’র পাওনা ৫০ টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে এমরান হোসেন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত এমরান হোসেনকে উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট প্রাইম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮ঘটিকার দিকে চিকিৎসাধীন অবস্থায় এমরান হোসেন মারা যায়।
এদিকে জগন্নাথপুর থানার এসআই অপূর্ব কুমার সাহা’র নেতৃত্বে একদল পুলিশ আজ শুক্রবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সৈয়দপুর ইশানকোনা গ্রামের আব্দুর রউফের ছেলে জাকির হোসেনকে আটক করা হয়েছে। পাওনা টাকাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত যুবকের মৃত্যুর পর থানায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে।




























