১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিএনপি নেতার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ
- Update Time : ১০:১৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক আখলুল করিমের মাতা ও জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিমের শাশুড়ি মোছাঃ ছৈইতা বিবির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন।
মোছাঃ ছৈইতা বিবি বার্ধক্যজনিত কারণে বুধবার (২৫ মার্চ) রাত রাত ৩ ঘটিকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন। এক শোক বার্তায় জুবেদ আলী লখন তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



























