০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার
- Update Time : ০৭:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নির্দেশে পলাতক আসামী গ্রেফতার করেছে পুলিশ।
জগন্নাথপুর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর (রৌডর) গ্রামের মৃত শাহিদ উল্লাহর ছেলে বিশেষ ট্রাইব্যুনাল-৬৭/২৩ ও জিআর নং-২০৪/২২ (ছাতক) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাইফুল ইসলামকে (২৩) গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত পলাতক আসামী সাইফুল ইসলামকে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


























