১২:৪২ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিকার ঘরে ছাত্রদল নেতার বিষপান

  • Update Time : ১২:২৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারি ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বিষপানে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সকালে জুনেদ রহমান (২১) নামেও ওই শিক্ষার্থী সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তবে তার পরিবারের পক্ষ থেকে বিষপানের প্ররোচণা দেওয়ার অভিযোগ করা হয়েছে। জুনেদ রহমান (২১) মৌলভীবাজার শ্রীমঙ্গল সরকারি কলেজের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী। তিনি শ্রীমঙ্গল শরতলির সুরভী আবাসিক এলাকার সামছুদ্দিনের ছেলে ও শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব। সামছুদ্দিন সাংবাদিকদের বলেন, গত শুক্রবার দুপুরে আমার ছেলের বন্ধু আমাকে ফোন করে বলে শহরের মোহাজিরাবাদে একটি অ্যাম্বুলেন্স নিয়ে আসেন। জুনেদ যে মেয়েটির সাথে প্রেম করতো তাদের ঘরেই নাকি সে বিষ খেয়েছে। তিনি অভিযোগ করে বলেন, ওই মেয়ের মা আমার ছেলেকে বলেছে- যদি তুমি আমার মেয়েকে ভালোবাসো তাহলে বিষ খেয়ে দেখাও। এই কথা বলে সেলিনা বেগম আমার ছেলের হাতে বিষের শিশি তুলে দেয়। তারপর জুনেদ বিষপান করেছে খবর পেয়ে আমি সিএনজি অটোরিকশা নিয়ে প্রথমে জুনেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাই। পরে সিলেট নিয়ে যাওয়ার পর সে মারা যায়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওই মেয়ের মা বলেন, ছেলেটি শুক্রবার বাসায় এসে আমায় মেয়েকে বিয়ে করার জন্য মিনতি করে। কিন্তু ছেলের বাবা তার অন্যত্র বিয়ে ঠিক করেছেন জানতে পেরে আমি তাকে তার বাবার সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য বলি, পরে সে চলে যায়। এই ঘটনায় জুনেদের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এদিকে, মেয়ের বাবা শুক্রবার রাতে শ্রীমঙ্গল থানায় জুনেদের বিরুদ্ধে তার মেয়েকে উত্যক্তের অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার বলেন, আমরা লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রেমিকার ঘরে ছাত্রদল নেতার বিষপান

Update Time : ১২:২৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারি ২০২২