বিশ্বনাথে পুরাণ হাবড়া বাজার বণিক সমিতির কমিটি গঠন
- Update Time : ০৩:৪৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে পুরাণ হাবড়া বাজার বণিক সমিতির কমিটি গঠন উপলক্ষে সন্ধ্যায় জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী। বৃহস্পতিবার সমিতির সভাপতি আফিজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরাফাত আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর সহায়ক কমিটির সদস্য আমির আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান, সংগঠক আব্দুল আলী। সভায় সর্বস্মতিক্রমে মুজিবুর রহমানকে সভাপতি ও বারাম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২০২২-২৩ সালের জন্য ১১ সদস্য বিশিষ্ঠ পুরাণ হাবড়া বাজার বণিক সমিতির কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি রুহুল আমিন, আশরাফ উদ্দিন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম ফখরুল, কার্যকরী কমিটির সদস্য আইয়ুব আলী, কাইয়ুম উদ্দিন, আব্দুল আলীম, সালেহ আহমদ।





























