০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গহরপুর মাদরাসার ৬৫তম বার্ষিক ইসলামী মহা-সম্মেলন শুক্রবার
- Update Time : ০২:৩৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: প্রখ্যাত বুযুর্গ আল্লামা নূরউদ্দিন গহরপুরী (রহ.) প্রতিষ্ঠিত সিলেটের বালাগঞ্জে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার ৬৫তম বার্ষিক ইসলামী মহা-সম্মেলন শুক্রবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে পরদিন শনিবার ফজর পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হবে। মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজু মাহফিল সফল করতে সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন। এদিকে ৬৫তম মাহফিল সফল করতে এলাকার জনপ্রতিনিধি, রাজনীতিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ব্যাপারে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।





























