০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগরে হাজী ছাদ উল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

  • Update Time : ০১:০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারি ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে হাজী ছাদ উল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষার্থীসহ চর ইসবপুর এলাকার পাঁচ গ্রামের ১হাজার ১শত সুবিধাবঞ্চিত নারীপুরুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৮জানুয়ারি) দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের চর ইসবপুর হাজী ছাদ উল্লাহ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। হাজী ছাদ উল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ট্রাস্টের অন্যতম সদস্য সাজারুল ইসলাম সাজুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান রব্বানী ও প্রধান বক্তা ছিলেন নিউহাম ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব লাকি মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা আওয়ামী লীগ নেতা অরোনুদয় পাল ঝলক, হাজী ছাদ উল্লাহ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান, ট্রাস্টের ফাউন্ডার ও সদস্য আহমেদুর রেজা চৌধুরী অপু, সমাজসেবক মাস্টার আব্দুল বাছিত চৌধুরী, ইউপি সদস্য হেলন বেগম ও দিলারা বেগম। উপস্থিত ছিলেন ইউপি সদস্য শেখ আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজিত পাল ও সৌদি আরব প্রবাসী রিজু মিয়া।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওসমানীনগরে হাজী ছাদ উল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

Update Time : ০১:০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারি ২০২২