০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে বাসিয়া নদীপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে নাগরিক সমাবেশ

  • Update Time : ০৯:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথের প্রধান নদী ‘বাসিয়া’র দু’পাড়ের সকল অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ ও শহর-নদীর ময়লা আবর্জনা অপসারণের দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের উদ্যোগে বাসিয়া সেতুর দক্ষিণপ্রান্তে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরিষদের আহ্বায়ক ফজল খানের সভাপতিত্বে বাঁচাও হাওর আন্দোলনের আহ্বায়ক সাজিদুর রহমান সুহেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন কয়েস, বর্তমান সভাপতি তজম্মুল আলী রাজু, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল আহমদ, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের সদস্য সমুজ আহমদ, ফারুক আহমদ, শিক্ষক মোফাজ্জল হোসেন দূর্জয় প্রমুখ। বক্তারা বলেন, ‘বাসিয়া নদীর দু’পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে আড়াই বছর ধরে টেন্ডারই হচ্ছে। কাজের কাজ কিছুই হচ্ছে না। ওই নদী ও পৌরশহরের ময়লা-আবর্জনাও অপসারণ করা হচ্ছে না। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ময়লা-আবর্জনা অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে বাসিয়া নদীপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে নাগরিক সমাবেশ

Update Time : ০৯:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১