০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : ০৫:৪৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ থানার ওসি তদন্ত রমা প্রশাদ চক্রবর্তি, এসআই অরুপ সাগর, এসআই জয়ন্ত কর্তৃক সিএনজিচালিত অটোরিকশার চালক ইলিয়াস আলী, তাহার স্ত্রী ও ১০ মাসের শিশু সন্তানকে শারিরিক নির্যাতন, বিভিন্ন অনিয়ম এবং ঘুষ নেয়ার কারণে তাদের অপসারণ করার দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের প্রবাসী চত্বরের সামনে বিশ্বনাথ-রামপাশা সড়ক অবরোধ করে এ মানববন্ধন করে সিএনজি শ্রমিকরা। রামাপাশা সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার আবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিএনজি চালক বোরহান উদ্দিন, মুহিত মিয়া, আনহার আলী, সাইদুল ইসলাম, শ্রী অপু প্রমূখ। বক্তব্যে তারা বলেন, বিনা কারনে সিএনজি চালক ইলিয়াসকে গভীর রাতে তার বাসায় গিয়ে বেধরক মারধর ও  তার স্ত্রী সন্তানের উপর নির্যাতন পুলিশের একটি অমানবিক আচরণ। এরপর থানায় নিয়ে এসে তাকে মারধর ও টাকার বিনিময়ে ছেড়ে দেয়া কোন আইনে পড়ে এমন প্রশ্ন তুলে ধরেন তারা। এসময় বক্তারা উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চালকের উপর পুলিশি নির্যাতনের বিচার দাবি করেন। প্রসঙ্গত, গত রোববার একই অভিযোগ এনে থানার ওসি তদন্ত রমা প্রশাদ চক্রবর্তিসহ তিন পুলিশের বিরুদ্ধে সিলেটের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত হওয়া সিএনজি চালক ইলিয়াস আলী (২৮)।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

Update Time : ০৫:৪৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১