০৯:০১ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৫০

  • Update Time : ০৩:১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ১৫০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকড়ি ইউনিয়নে এ সংঘর্ষের সময় বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইউপি নির্বাচনে ২নং মোড়াকড়িতে চেয়ারম্যান প্রার্থী সালা উদ্দিন সুমন ও ফয়ছল মোল্লার লোকজনের মাঝে গত মঙ্গলবার বাকবিতন্ডা হয়। এরই জের ধরে বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ব্যাপী সংঘর্ষ চলে। খবর পেয়ে লাখাই থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ১১ জন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়। লাখাই থানার (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে আছে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ও বামৈ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। আগামী ২৬ ডিসেম্বর লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৫০

Update Time : ০৩:১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১