ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে : সাইফুল ইসলাম জলিল
- Update Time : ০৭:০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর জালালাবাদ থানা শাখার উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাস ব্যাপী কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার ৫০ বছর অতিবাহিত হলেও আজ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি, স্বাধীনতা অর্জনের পর থেকে যারা শাসন ব্যবস্থায় ছিল, তারা আমাদেরকে স্বাধীনতার প্রকৃত স্বাদ আস্বাদন করতে দেয়নি। আজ আমরা সমাজে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা দেখতে পাইনা, এর থেকে উত্তরণের জন্য দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। ছাত্র মজলিস জালালাবাদ থানা শাখার সভাপতি ইমদাদুল হক ইয়াহইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি ছাত্রনেতা সাইফুল ইসলাম জলিল। শাখার সেক্রেটারি আফজাল হোসাইন সায়েমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আহমদ মাহফুজ আদনান, ছাত্র মজলিস শাবিপ্রবি শাখার সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, শায়খুল হাদীস জোন শাখা সভাপতি আব্দুর রাহিম, বড়লেখা উপজেলার সভাপতি সুলতান আহমদ, সিলেট বিমানবন্দর থানা সভাপতি মীর মাসরুর আবীদ, ফেন্সুগন্জ উপজেলার সাবেক সভাপতি জুনাইদ আহমেদ, জালালাবাদ থানা শাখার পাঠাগার ও প্রচার সম্পাদক আবু সাঈদ মাহি, হাবিবুর রহমান, মাসউদ আহমদ, মুজাক্কির হোসাইন, হুমায়ূন আহমেদ প্রমূখ। বিজ্ঞপ্তি





























