০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বিএনপির সমাবেশে চেয়ার ছুড়াছুড়ি, পাল্টাপাল্টি ধাওয়া

  • Update Time : ০৫:০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে দুপক্ষের মধ্যে চেয়ার ছুড়াছুড়ি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ২টা ৪০ মিনিটের দিকে রেজিস্ট্রারি মাঠে এ ঘটনা ঘটে। এসময় সমাবেশস্থলের সামন থেকে এক পক্ষ অন্যপক্ষকে চেয়ার নিয়ে ধাওয়া করলে উত্তেজনা রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এসময় সুরমা মার্কেট ও তালতলা এলাকারা ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট লাগিয়ে দেন। অপরপক্ষও চেয়ার নিয়ে প্রথম ধাওয়াকারীদের দিকে ধেয়ে যায়। পরে বিএনপির শীর্ষ নেতাদের আধাঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। এর আগে সমাবেশে যোগ দিতে শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিমানে করে সিলেটে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার শীর্ষ নেতা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে বিএনপির সমাবেশে চেয়ার ছুড়াছুড়ি, পাল্টাপাল্টি ধাওয়া

Update Time : ০৫:০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১