১০:২৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : ০৩:৫০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ডিবি পুলিশের অভিযান চালিয়ে ২০১০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিশ্বনাথ থানায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে দুই হাজার দশ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করেছে সিলেটের ডিবি পুলিশ। এ সময়, ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসার সাথে জড়িত আরো কয়েকজন পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পাটুলীগ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মো. বাছির মিয়া (৪৫) ও সুনামগঞ্জ জেলার ছাতক থানার চরের বন্দ গ্রামের মৃত হাজী ময়না মিয়ার ছেলে মো. মামুন মিয়া (৪০) এবং একই এলাকার মন্ডলীভোগ গ্রামের মো. রহমত আলীর ছেলে জিয়াউর রহমান (৩৩)। গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদেরসহ পলাতক আসামীদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৩:৫০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১