জুয়ার আসর থেকে আটক- ৫
- Update Time : ০৩:০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়িকে আটক করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় তাদের কাছ থেকে নগদ ১৫০০ টাকা, তাশ ও অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়। মঙ্গলবার সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের লাল কৈলাশ এলাকার উমর আলীর মাছের ফিসারীর পাড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার লাল কৈলাশ এলাকার খুশমত আলীর ছেলে সমরাজ আলী (৪১), মাটিহানী এলাকার আকবর উল্যার ছেলে আনোয়ার আলী (৩৮) একই গ্রামের মৃত বীরেন্দ্র চক্রবর্তীর ছেলে বিষ্ণু চক্রবর্তী(৪৩), দয়ামীর ইউপির রাঘবপুর এলাকার মৃত নুর মিয়ার ছেলে রুবেল (২৭), বিশ্বনাথ উপজেলার পুরান সৎপুর এলাকার কুদ্দুছ মিয়ার ছেলে মো : রাশিদ মিয়া (২৫)। ভ্রাম্যমান আদালত পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব দাশ পুরকায়স্থ। এসময় ওসমানীনগর থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) রাজিব দাশ পুরকায়স্থ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের ১৮৬৭ ইংরেজী আইনের ধারায় প্রত্যেককে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। তাদের আদালতে প্রেরণের জন্য ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে





























