০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসমানীনগরে পাইপগানসহ র্যাবের হাতে জগন্নাথপুর উপজেলার দুইজন গ্রেফতার
- Update Time : ১২:৩৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে ২টি পাইপগানসহ ২ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৯।
আটককৃতরা হচ্ছেন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের মৃত আব্দুর রহিম খাঁনের ছেলে শফিকুর রহমান খাঁন (৪৩), একই ইউনিয়নের দীঘলবাক আটঘর গ্রামের হাজী আখলাকুর রহমানের ছেলে আতিকুর রহমান আকবর (২৩)। জানা যায়, গোপন সংবাদ পেয়ে র্যাব-৯ এর একটি দল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের মতিন ম্যানশনের সামনে ফুটপাতে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে শফিকুর রহমান ও আতিকুর রহমান দুটো প্লাস্টিকের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে র্যাব তাদের ধাওয়া দিয়ে আটক করে। এ সময় তাদের সাথে থাকা দুটো ব্যাগে তাল্লাশি চালিয়ে ২টি পাইপগান উদ্ধার করা হয়।





























