নবীগঞ্জে ইউপি নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ
- Update Time : ০৫:১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফুটারমাটি গ্রামে বর্তমান মেম্বার আল আমিন খানের সমর্থকদের উপর অপর প্রার্থীর লোকজন কর্তৃক অর্তকিত হামলার ঘটনা সংগঠিত হয়েছে। এ সময় উভয় পক্ষের লোকজন উপস্থিত হলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এই হামলার ঘটনায় বর্তমান মেম্বার আল আমিন খানের বড় ভাই নুরুল আমিন খানসহ ২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পর থেকে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকায় রয়েছেন এলাকাবাসী।স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার কুর্শি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদে মনোনয়পত্র দাখিল করেন বর্তমান মেম্বার আল আমিন খান ও সাবেক মেম্বার দিলবাহার আহমদ দিলকাছ। মনোনয়পত্র দাখিলের পর থেকেই সাবেক মেম্বার দিলবাহার আহমদ দিলকাছ ও তার লোকজন পঞ্চায়েত পক্ষের প্রার্থী দাবী করে খুনটাশা করে রাখে বর্তমান মেম্বার আল আমিন খানকে। এছাড়া আল আমিন খানের পোষ্টারও অনেক জায়গাতে লাগাতে পারছেনা প্রতিপক্ষের লোকজনের বাধার কারনে। কোথাও পোষ্টার লাগানো হলেও রাতের আধারে ছিড়ে ফেলা হয়। ঠিক মতো প্রচারনাও করতে পারছেনা আল আমিন খান। এ অবস্থায় বৃহস্পতিবার রাতে ফুটারমাটি গ্রামে আল আমিন মেম্বারের সমর্থকরা প্রচারনায় গেলে মেম্বার প্রার্থী দিলবাহার আহমদ দিলকাছের নেতৃত্বে ৪০/৫০ জনের একদল শসস্ত্র লোক অর্তকিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের লোকজন খবর পেয়ে জড়ো হলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এতে ভয়াবহ সংঘর্ষের রুপ নেয়। খবর পেয়ে তাৎক্ষনিক নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।





























