০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশের অভিযানে ১০ জুয়াড়ি গ্রেফতার
- Update Time : ০২:২৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে সিলেট এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগানের চাপাতল সুমনের বাড়ি থেকে জুয়া খেলারত এই ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন- ফয়জুউদ্দিন (৫৫), মো. দিনার আহমদ (হৃদয়) (৩৫), মো. মাসুম আহমদ (৩০), মো. লিটন আহমদ (৩৮), মো. ফয়জুর রহমান (৪১), মো. রুমন আহমদ (২৬), মো. সুমন মিয়া (২২), মো. মোস্তফা (৪৫), মনু মিয়া (৪৫) ও মো. সোলেমান (৩৯)। অভিযানে নেতৃত্ব দেন মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান ও পুলিশ পরিদর্শক অলক কুমার দত্ত। সঙ্গে ছিলেন এসআই মো. আক্তারুজ্জামান পাঠান, এসআই মো. আতিকুর রহমান, এএসআই মো. আশরাফ আলী, এএসআই প্রদীপ কুমার সিংহ, কনস্টেবল মো. হেলিম ও জীবন মিয়া।





























