মাদ্রাসার ছাত্রীকে হয়রানির অভিযোগে কিশোর গ্রেফতার
- Update Time : ০৪:০০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জের মাধবপুর উপজলার কমলপুর শাহজালাল (রাঃ) আলিম মাদ্রাসার তিন ছাত্রীকে মাদ্রাসা যাওয়ার পথে উত্যক্ত করার অভিযাগে কিশোর গ্যাং সদস্য রনি মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে উপজলার রামনগর গ্রামে অভিযান চালিয়ে কাশিমনগর ফাঁড়ি পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রনি রামনগর গ্রামের বাচু মিয়ার ছেলে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই বাবুল চৌধুরী জানান, গত শনিবার রামপুর গ্রামের কিশোর গ্যাং সদস্য গ্রেফতার রনি ও সাইফুলের নেতৃত্বে ১০/১২ জনের কিশোর গ্যাং সদস্যরা মোটর সাইকেল চালিয়ে শাহজালাল (রাঃ) আলিম মাদ্রাসার তিন ছাত্রীকে উক্ত্যক্ত করে। এ ঘটনায় এক ছাত্রীর অভিভাবক মাধবপুর থানায় রনিকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি মামলা দায়ের করেন। এদিকে এই মামলায় প্রধান আসামী রনিকে মঙ্গলবার বিকেল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





























