১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে সংঘর্ষে আহত ৭০, অাটক ১৫

  • Update Time : ১২:০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২ মে ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে পুর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে প্রায় ৭০জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় কৈতক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে জাউয়া বাজার ইউনিয়নের দেবেরগাও গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ টি টিয়ারশেল নিক্ষেপ করে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দেবেরগাও এলাকার কুড়ি বিলের জায়গা দখল নিয়ে গ্রামের আরশ আলী, ফরিদ মিয়া ও সুন্দর আলী এবং জাফরুল ইসলাম ও ছয়ফুল ইসলামের মধ্যে বিরোধ চলছিলো। এ নিয়ে মঙ্গলবার দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৭০জন আহত হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ টি টিয়ারশেল নিক্ষেপ করে।

এদিকে সংঘর্ষের ঘটনায় কৈতক হাসপাতালে চিকিৎসা শেষে শামসুল হক (৩০), ইব্রাহীম আলী (১৯), আব্দুল হান্নান (৮০), আব্দুল হেকিম (৩৫), শাহ আলম (২২), শাহ জাহান (২৮), নিজাম (২৬), জহির উদ্দিন (৩০), সুমন (১৮), জাহেদ (২২), সুন্দর আলী (৪৫), সুজন মিয়া (৩০), মারজান আহমদ (২৫), বদরুল আলম (২৮), সায়েদ আহমদ(২৫) কে আটক করেছে পুলিশ।

জাউয়া বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ ময়নুল ইসলাম বলেণ, তুচ্ছ বিষয় নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ১৫ টি টিয়ারশেল নিক্ষেপ করে বলে জানান তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে সংঘর্ষে আহত ৭০, অাটক ১৫

Update Time : ১২:০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২ মে ২০১৮