ছাতক (দক্ষিণ) উপজেলা তালামীযের কাউন্সিল সম্পন্ন
- Update Time : ০৭:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জের ছাতক (দক্ষিণ) উপজেলা শাখার ২০১৮-২০১৯ সেশনের কাউন্সিল দোলারবাজার আমীর শাদী মহলে অনুষ্ঠিত হয়।
উপজেলা তালামীযের সভাপতি মো. আব্দুস সালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মুমিন রাজু এর পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, সহ নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা তালামীযের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম ও সাংগঠনিক সম্পাদক মো. নুর হোসেন ।
কাউন্সিলে আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মতিন রাজন, অর্থ সম্পাদক হাফিজ তাজ উদ্দিন আহমদ হাসান, অফিস সম্পাদক হাফিজ ছায়েম হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মো. মুহাইমিনুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আবু তাহের, সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আল আমিন, ছাতক পৌর তালামীযের সভাপতি জাহিদ হাসান লিটন প্রমুখ।
কাউন্সিলে হাফিজ আনোয়ার হোসাইন কে সভাপতি, হাসান আহমদ কে সাধারণ সম্পাদক ও শিরন আহমদ কে সাংগঠনিক সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি-মো. আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক-তারেক আহমদ রাজু, সহ সাংগঠনিক সম্পাদক-কাওছার আহমদ, সোহেল তাজ, প্রচার সম্পাদক-মাহমুদুল হাসান মারুফ, সহ প্রচার সম্পাদক- খলিল আহমদ, ইহাদ আলী, অর্থ সম্পাদক-আব্দুল মুক্তাদির, অফিস সম্পাদক-মাকসুদুর রহমান রেদ্বওয়ান, সহ অফিস সম্পাদক- হুছাম উদ্দিন জামিল, ফেরদৌস খান, প্রশিক্ষণ সম্পাদক-সায়েম আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক-মো. মাসুদ উদ্দিন, হাফিজ ইমাদ উদ্দিন সাবাজ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাবীবুল্লাহ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক-মাহফুজ আহমদ, আবুল আহসান মো. ইয়াসিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আব্দুর রউফ, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- আতিকুর রহমান, হাফিজ আল আমীন, সদস্য. রুবেল আহমদ-১, নজরুল ইসলাম, জুয়েল আহমদ, রুবেল আহমদ-২, রফিক আহমদ, জামিল আহমদ, বিলাল আহমদ, নুমান আহমদ, আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, মামুন আহমদ, সাদিকুর রহমান, আতাউর রহমান, ইমাদ উদ্দিন তালুকদার।



















