১২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

  • Update Time : ০৬:৫৭:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ-সিলেট সড়কের মল্লিকপুর এলাকায় রুহুল আমিন হৃদয়(২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে হৃদয় সুনামগঞ্জ শহর থেকে সুনামগঞ্জ-সিলেট সড়ক দিয়ে মল্লিকপুর আব্দুজ জাহুর সেতুর দিকে যাচ্ছিল।

বেলা সাড়ে ১১টার দিকে মল্লিকপুরস্থ সুনামগঞ্জ-২৮ বিজিবির প্রধান ফটক এলাকায় একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে হৃদয় গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

Update Time : ০৬:৫৭:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮