১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের রাজধানী ভাটি বাংলা থেকে বিলুপ্তির পথে গরু/মহিষের গাড়ী
- Update Time : ০১:৫৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রাহমান :: পুরাতন ঐতিহ্য হাওরের রাজধানী ভাটি বাংলা থেকে বিলুপ্তির পথে গরু/মহিষের গাড়ী।
হাওরের রাজধানী সুনামগঞ্জ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে বাপ দাদার আমলের পুরাতন ঐতিহ্য গরু/মহিষের গাড়ী।
আজ থেকে প্রায় ১০ বছর আগে আমি স্বচুক্ষে দেখেছি আমার বাপ দাদারা নলুয়ার হাওড় থেকে গরুর গাড়ী দিয়ে ধান বাড়িতে এনেছেন। কিন্তু কালের পরিক্রমায় আধুনিক যন্ত্র আবিস্কারের পর এটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে।
এক যুগ আগে কৃষকরা তাদের ধান হাওর থেকে বাড়িতে আনার প্রধান বাহন ছিলো গরু/মহিষের গাড়ী।কিন্তু আজ আধুনিক সভ্যতার উন্মেষনে ভাটি বাংলা থেকে বিলুপ্ত হয়ে গেছে এই পুরাতন সংস্কৃতিটি।
গরুর গাড়ীর মতো সুনামগঞ্জ থেকে বিলুপ্ত হয়ে গেছে গরু দিয়ে ধান মাড়াই,হাল চাষ সহ আরো পুরাতন সংস্কৃতি।



















