সুনামগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- Update Time : ০৯:৪৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রহসন মূলক রায়ের প্রতিবাদে ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা যুবদল। শনিবার সকাল ১১টায় শহরের পুরাতন বাসষ্টেশন জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করতে চাইলে আলফাত ভবনের সামনে পুলিশ তাদেরকে বাঁধা দেয় পরে মিছিলটি পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা যুবদলের আহবায়ক আনসার উদ্দিনের সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক অ্যাড. মামুনুর রশিদ কয়েস’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, যুবদল নেতা সোহেল মল্লিক, মমিনুল হক কালারচান, সোহেল মিয়া, মিয়া মোহাম্মদ সোহেল, আবুল কাসেম দুলু, সিরাজুল হক, গিয়াস উদ্দিন, অ্যাড. তায়েফ. অ্যাড. সুজিত বণিক, নুরুল ইসলাম, সিরাজ মিয়া, নুর আলী, তুরণ খান, জহুর মিয়া, মানিক মিয়া সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি



















