দক্ষিণ সুনামগঞ্জে ১ম বীরগাঁও ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ
- Update Time : ০১:০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক :: দক্ষিণ সুনামগঞ্জে বীরগাঁও দক্ষিণ পাড়া যুব সংঘ কতৃক আয়োজিত ১ম বীরগাঁও ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ১৬ এপ্রিল বীরগাঁও দক্ষিণ পাড়া মাঠে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরব্বি রিয়াজুল ইসলাম রাইজুল এর সভাপতিত্বে ও জননী ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক আমজাদ হোসাইনের পরিচালনায় ১ম পুরষ্কার মটর সাইকেল ও ২য় পুরষ্কার রঙ্গিন টেলিভিশন বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলার সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের আহবায়ক আনছার উউদ্দিন, সিলেট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদুল হক, শহীদুর রহমান শহীদ।
ফাইনালে মুখোমুখি হয়েছিল শক্তিশালী দুটি দল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে স্বপন স্পোর্টিং ক্লাব, নয়াবাড়ী রুজেল স্পোর্টিং ক্লাব বাজার দলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এছাড়াও উপস্থিত ছিলেন নুরজালাল করিম, সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান সহ আরো অনেকে। টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজক কমিটির অন্যতম সদস্য আবু বকর সিদ্দিক (হিরু)। বিজ্ঞপ্তি



















