জগন্নাথপুরসহ এইচএসসিতে অংশ নেবে সুনামগঞ্জের ১৩৪৮৬ জন পরীক্ষার্থী
- Update Time : ১১:১৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবারের পরীক্ষায় সুনামগঞ্জে ৫৩টি কলেজের ১৩ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী ১৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। সিলেট শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানাগেছে।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, সিলেট বোর্ডের অধীনে ২৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭১ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থী ৭৯টি কেন্দ্রে পরীক্ষায় বসবেন। এর মধ্যে ছেলে ৩২ হাজার ৮৩৫ এবং মেয়ে ৩৮ হাজার ৭২৮ জন। গত বছরের তুলনায় এবার উচ্চ মাধ্যমিকে সিলেট বোর্ডে বেড়েছে শিক্ষার্থী ও কেন্দ্র সংখ্যা। সুনামগঞ্জ ছাড়াও এবার সিলেটের ২৯ কেন্দ্রে ১৩৯টি কলেজের ২৮ হাজার ৭৬৭ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এছাড়া হবিগঞ্জে ১৮ কেন্দ্রে ৪৩ কলেজের ১৪ হাজার ৫৮ জন, মৌলভীবাজারে ১৩ কেন্দ্রে ৪৮ কলেজের ১৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
বোর্ডের তথ্য মতে, গতবারের তুলনায় এবার ১৮ হাজার ৫৭ জন পরীক্ষার্থী বেড়েছে। যেখানে কেন্দ্র বেড়েছে মাত্র ২টি। গত বছর ৫৩ হাজার ৫০৬ জন পরীক্ষার্থীর জন্য কেন্দ্র ছিলো ৭৭টি।
বোর্ড সচিব মোহাম্মদ মোস্তফা কামাল জানান, এবার শিক্ষার্থীদের ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এবং ২৫ মিনিট আগে যে প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা হবে, তার সেট কোড দেওয়া হবে। তিনি আরও বলেন, পরীক্ষা তদারকিতে বোর্ডের ৫টি বিশেষ টিম গঠন করা হয়েছে। সেইসঙ্গে শিক্ষকদের দিয়ে আরও ১৯টি টিম গঠন করা হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবীর চৌধুরী জানান, আগামী ২ এপ্রিল বাংলা প্রথমপত্র দিয়ে পরীক্ষা শুরু হবে। এরইমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি স¤পন্ন হয়েছে।



















