সুনামগঞ্জ গীতিকার ফোরাম’র গুণীজন সম্মাননা
- Update Time : ০৭:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলা গীতিকার ফোরাম’র অভিষেক, আলোচনা সভা, গুনীজন সম্মাননা ও সাংস্কতিক অনুষ্ঠান অুনষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে জেলা গীতিকার ফোরাম’র নবগঠিত কার্যকরী কমিটির আয়োজনে শহরের জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা অডিটরিয়ামে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. পীর ফজলুর রহমান মিসবাহ্। অনুষ্ঠানের উদ্বোধন করেন, সুনামগঞ্জ-মৌলভীবাজার আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্যা এ্যাড. শামছুন্নাহার বেগম। গীতিকার সিরাজুর ইসলাম পলাশ ও গৌতম কর তপন এর উপস্থাপনায়, জেলা গীতিকার ফোরাম’র সভাপতি বাউল শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফৌজিআরা বেগম শাম্মী, হাছন রাজা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান এমদাদ রাজা চৌধুরী, লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যাম মোঃ আব্দুল ওদুদ প্রমুখ।
প্রধান অতিথি সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভূমি এই জেলায় রাধারমণ দত্ত, হাছন রাজা, দুর্ব্বীণ শাহ, শাহ আব্দুল করিমসহ অসংখ্য লোক সাহিত্যেও গুণী প্রাণপূরুষ জন্মগ্রহন করেছেন। আমরা সবাই তাঁদের উত্তরসূরী, আজ এই সুনামগঞ্জ জেলায় গীতিকার ফোরাম নামে যে সংগঠনটি গড়ে উঠেছে তারা এখন নবমবর্ষে পদার্পণ করছে। লোকসংগীত প্রেমী মানুষজন এই ক্ষণজন্মা গুনীজনদের বাউল গানগুলো নতুন প্রজন্মের শিল্পীদের কাছে আরো ব্যাপকভাবে প্রসারিত করবে বলে মনে করি। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে সুরের মুর্চনায় দর্শকদের মাতিয়ে রাখেন। প্রেস বিজ্ঞপ্তি



















