০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অত্যাচারে অতিষ্ঠ হয়ে ৪ চিহ্নিত অপরাধীর ঘরবাড়ি ভাঙচুর, উদ্ধার বিপুল দেশীয় অস্ত্র

  • Update Time : ০১:২৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: চুরি, ডাকাতি ও মাদকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একাধিক চিহ্নিত অপরাধীর বাড়িতে একযোগে হামলা ও ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ গ্রামবাসী হবিগঞ্জের মাধবপুরে। এ সময় বাড়িঘর থেকে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল রাস্তায় এনে স্তূপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। উদ্ধার করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের আওতাধীন পিয়াইম গ্রামে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পিয়াইম গ্রামের আব্দুল হাসিমের ছেলে উজ্জ্বল মিয়া (২৮), মৃত উসমান মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০), মৃত সক্কদর মিয়ার ছেলে সামছু মিয়া (২৬) এবং মৃত লাল মিয়ার ছেলে সাজু মিয়া (৩০) দীর্ঘদিন ধরে এলাকায় সংঘবদ্ধ চুরি, ডাকাতি ও মাদক ব্যবসার একচ্ছত্র সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। পিয়াইম ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় নিয়মিত নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন তারা। গ্রামবাসীর দাবি, এই চক্রটি গভীর রাতে অস্ত্রের মুখে গৃহস্থ বাড়িতে ঢুকে শুধু লুটপাটই করত না, চুরির আড়ালে পরিবারের নারীদের শ্লীলতাহানি ও যৌন নিপীড়ন চালাত। নিরাপত্তার অভাব ও সামাজিক লোকলজ্জার ভয়ে এতদিন অনেক ভুক্তভোগী মুখ খুলতে সাহস পাননি। পুলিশ মাঝেমধ্যে অভিযান চালালেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি; বরং দিন দিন তাদের অপতৎপরতা বেড়েই চলছিল। ধারাবাহিক অপরাধে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার সকালে কয়েক গ্রামের শত শত বাসিন্দা একজোট হয়ে অভিযুক্তদের বাড়িতে হামলা চালান। এ সময় ঘরবাড়ি তছনছ করার পর ভেতরের খাট, সোফাসহ যাবতীয় আসবাবপত্র টেনেহিঁচড়ে পাকা রাস্তায় বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের গোপন আস্তানা থেকে রামদা, দা, লোহার রডসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেন স্থানীয়রা।

এ বিষয়ে মাধবপুর থানার ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ব্যক্তিরা সবাই এলাকার তালিকাভুক্ত চিহ্নিত অপরাধী। তাদের বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। তাদের অত্যাচার ও অপরাধমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। সেই পুঞ্জীভূত ক্ষোভ থেকেই সকালে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে তাদের বাড়ির মালামাল পুড়িয়ে দিয়েছে। এদিকে ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি ও তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

অত্যাচারে অতিষ্ঠ হয়ে ৪ চিহ্নিত অপরাধীর ঘরবাড়ি ভাঙচুর, উদ্ধার বিপুল দেশীয় অস্ত্র

Update Time : ০১:২৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬