০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এনআইডি ফরমে যুক্ত হচ্ছে ‘ডাক নাম’

  • Update Time : ০৮:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ১৫ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করতে নিবন্ধন ফরমে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে ফরমে ‘ডাক নাম’ উল্লেখের পাশাপাশি স্থানীয় কোনো সম্মানিত ব্যক্তির সুপারিশের জন্য আলাদা ঘর যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ইসি সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনের আগেই এনআইডি নিবন্ধন ফরমে ডাক নাম যুক্ত করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তবে নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ায় তখন সিদ্ধান্তটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বর্তমানে বিষয়টি আবারও সক্রিয়ভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে। কর্মকর্তারা বলছেন, নতুন এই পরিবর্তনের ফলে নিবন্ধন প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে এবং ভবিষ্যতে নাম সংশোধনের আবেদনও কমে আসবে। অনেক ক্ষেত্রে দেখা যায়, ভোটার হওয়ার সময় ব্যবহৃত নাম নিয়ে পরে সংশোধনের আবেদন করেন নাগরিকরা। ফরমে ডাক নাম যুক্ত থাকলে এমন সমস্যার সংখ্যা কমতে পারে। এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, নাম সংশোধনসংক্রান্ত জটিলতা কমাতে এনআইডিতে ডাক নাম যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কেউ পরে দাবি করতে পারবেন না যে, তিনি ডাক নামে ভোটার হয়েছেন। তিনি আরও জানান, নিবন্ধন ফরম– ২–এ একটি নতুন ঘর যোগ করার পরিকল্পনা রয়েছে, যেখানে স্থানীয় কোনো সম্মানিত ব্যক্তি আবেদনকারীকে ব্যক্তিগতভাবে চেনেন— এমন সুপারিশ উল্লেখ থাকবে। এতে ভুয়া পরিচয়ে বা বিদেশি নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার ঝুঁকিও কমবে বলে মনে করছে নির্বাচন কমিশন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

এনআইডি ফরমে যুক্ত হচ্ছে ‘ডাক নাম’

Update Time : ০৮:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬