০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫৭ ধারায় মামলায় সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় খুলনায় ওসি প্রত্যাহার
- Update Time : ১১:৪৬:২১ অপরাহ্ন, বুধবার, ২ আগস্ট ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
৫৭ ধারায় মামলায় সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় খুলনার ডুমুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাসকে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ সুপার নিজামুল হক মোল্লা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ছাগলের মৃত্যু নিয়ে একটি অনলাইন গণমাধ্যমের সংবাদ নিজের ফেসবুক আইডিতে শেয়ার দেয়ার কারণে স্থানীয় সাংবাদিক আবদুল লতিফ মোড়লের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা দায়ের করেন সুব্রত ফৌজদার নামের এক ব্যক্তি। তিনি প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ঘনিষ্টজন বলে পরিচিত। প্রতিমন্ত্রী একটি অনুষ্ঠানে ছাগল প্রদানের পর রাতে ওই ছাগল মারা যায় বলে ওই অনলাইনে সংবাদ প্রকাশ হয়। তবে প্রতিমন্ত্রী জানিয়েছেন তিনি যে ছাগল বিতরণ করেন সেটি মারা যায়নি। সুত্র মানবজমিন


























