০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৩০ মে শুরু ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ

  • Update Time : ০৩:২২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: আগামী ২০১৯ সালের বিশ্বকাপের আসর বসবে ইংল্যান্ডে। ১০ দলের বিশ্বকাপের আসরের দিনক্ষণ চুড়ান্ত করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি। মঙ্গলবার কলকাতায় অনুষ্ঠিত আইসিসির সভায় ১২তম বিশ্বকাপ আসরের শুরু ও শেষের দিন ঘোষনা হয়।

আগামী বছরের ৩০ মে শুরু হয়ে ফাইনাল গড়াবে ১৪ জুলাই। ১০ দলের বিশ্ব আসরে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাংকিংয়ে থাকা আট দল খেলছে সরাসরি বিশ্বকাপ। বাকি দু’দল ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান জায়গা করে নিয়েছে বিশ্বকাপের বাছাইপর্ব খেলে। যেখান থেকে বাদ পড়ে যায় আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, স্কটল্যান্ডের মত বিশ্বকাপ খেলা দলগুলো।

এর আগে ২০১৫ সালের বিশ্বকাপ আসরের আয়োজক ছিল যৌথভাবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত আয়োজক দুই দেশই মুখোমুখি হয়েছিল ফাইনালে। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের মত শিরোপা ঘরে তুলে অস্ট্রেলিয়া।

আগামী বিশকাপে অংশগ্রহণকারী দলগুলোঃ অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং স্বাগতিক ইংল্যান্ড।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

৩০ মে শুরু ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ

Update Time : ০৩:২২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮