২০১৯ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি
- Update Time : ০২:৫৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: ২০১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। আসন্ন ক্রিকেট বিশ্বকাপের ১৩তম এই আসরের সময় এরই মধ্যে প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগামী ৩০ মে পর্দা উঠবে এই আসরের। ৩০ মে ওভালে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড।
তবে এবার জানা গেল বিশ্বকাপের পূর্ণাঙ সূচি। আজ বুধবার ইএসপিএন ক্রিকইনফো তাদের প্রতিবেদনে ইংল্যান্ড বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে ৩০ এপ্রিল পুরো সূচি প্রকাশের কথা ছিল। কিন্তু ক্রিকেটের জনপ্রিয় ওয়েব সাইট ক্রিকেটইনফো এবার তা প্রকাশ করে দিয়েছে।
১০ দলের এই টুর্নামেন্টে প্রথম পর্বে খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। প্রত্যেকটি দল ৯টি করে ম্যাচ খেলবে। আর সেখান থেকে সেরা চারটি দল খেলবে ফাইনালে। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৯ জুলাই, ওল্ড ট্র্যাফোর্ডে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১১ জুলাই, বার্মিংহ্যামে। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই। তবে দুই সেমি ফাইনাল ও ফাইনালের জন্য একদিন করে রিজার্ভ ডে থাকছে।
বাংলাদেশের সময় সূচি-
বাংলাদেশ- দ. আফ্রিকা (২ জুন)
বাংলাদেশ- নিউ জিল্যান্ড (৫ জুন)
বাংলাদেশ- ইংল্যান্ড (৮ জুন)
বাংলাদেশ- শ্রীলংকা (১১ জুন)
বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ (১৭ জুন)
বাংলাদেশ- অস্ট্রেলিয়া (২০ জুন)
বাংলাদেশ- আফগানিস্তান (২৪ জুন)
বাংলাদেশ- ভারত (২ জুলাই)
বাংলাদেশ- পাকিস্তান (৫ জুলাই)





























