০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাফেজে কুরআনের মর্যাদা রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে- ছাত্র মজলিস

  • Update Time : ০৬:০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুল মাল ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মনির হুসাইন বলেছেন, বিশ্বব্যাপী আজ মুসলমানরা নির্যাতিত,ফিলিস্তিন, আরাকান, সিরিয়া ও আফগানিস্তানসহ সারা বিশ্বে মার্কিনী দোসররা ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সম্প্রতি আফগানিস্তানের কান্দুজ শহরে একটি মাদ্রাসায় পাগড়ী ও সনদ প্রদান অনুষ্ঠানে ড্রোন হামলা করে শতাধিক কুরআনে হাফেজসহ অনেক শিশু, মুসলিম কর্ণধার আলেমদেরকে বর্বরোচিত পদ্ধতিতে হত্যা করারা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো এ ধরনের জগন্যতম অন্যায়ের পরও জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নিরব ভূমিকা পালন করছে। তিনি এ ঘঠনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে সংসদে এ ঘটনার প্রতি নিন্দা প্রস্তাব আনুন এবং রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ জানান। শুক্রবার বাদ জুমা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে অনুষ্ঠিত আফগানিস্তানের কান্দুজে শতাধিক হাফেজ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলপূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগরীর সভাপতি শাব্বীর আহমাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগরী দক্ষিনের বায়তুল মাল সম্পাদক আফসার উদ্দিন হাওলাদার, নারায়ণগঞ্জ মহানগরীর বায়তুল মাল ও প্রকাশনা সম্পাদক নাঈম ইসলাম, প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক রিফাত হাসান, খেলাফত মজলিসের ফতুল্লা থানা সভাপতি মুফতি আব্দুল গনী, বায়তুল মাল সম্পাদক আবুল কালাম, এনায়েতনগর ইউনিয়ন সভাপতি আব্দুল করিম মিন্টু, দাবানল শিল্পীগোষ্ঠীর রাকিবুল হাসান, আলম আদনান প্রমুখ। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হাফেজে কুরআনের মর্যাদা রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে- ছাত্র মজলিস

Update Time : ০৬:০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮