স্টাফ রিপোর্টার :: শিক্ষা ও মানব সেবার ব্রুত নিয়ে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার বাসিন্দা ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদারসহ পারিবারিক ভাবে প্রতিষ্টিত মনাই মিয়া মাষ্টার মন্তেশ্বর আলী ফাউন্ডেশনের উদ্যোগে কানাডা আওয়ামীলীগের সভাপতি মৌলভীবাজার জেলার বাসিন্দা কৃতি ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়াকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্টানে সংবর্ধিত অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া নারী শিক্ষার প্রসারে স্কুল প্রতিষ্টাসহ শিক্ষা ও সামাজিক উন্নয়নে অগ্রনী ভুমিকা রাখায় ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদারকে অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে মেধা ভিত্তিক শিক্ষার্জনে আহবান জানান। তিনি ডিজিটাল বাংলাদেশের রূপকার দেশ রতœ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ একটি উন্নয়নশীল রাস্ট্রে পরিণত হয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতি সারা বিশ্বে প্রশংসা পাচ্ছে। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পুনরায় আওয়ামীলীগকে ক্ষমতায় নিয়ে আসতে জনসাধারনের প্রতি আহবান জানান। সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদার স্বাগত বক্তব্যে সংবর্ধিত অতিথি মাহমুদ মিয়াকে অভিনন্দন জানিয়ে বলেন, তিনি একজন মহত, প্রজ্ঞাশীল, রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্ব সম্পন্ন। তিনি কোমলমতি শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির এ যুগে মেধাভিত্তিক শিক্ষার্জনের আহবান জানান এবং সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষামূলক বিভিন্ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে এক্ষেত্রে অভিভাবক এলাকাবাসীসহ সর্বমহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আকমল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মনাফ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মুরসালিন, বাংলাদেশ আমেরিকান ন্যাশনাল ডেমুক্রেটিক সোসাইটির প্রেসিডেন্ট আব্দুশ শহীদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি সাবেক পৌর কমিশনার কামাল উদ্দিন। সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নোমান আহমদের পরিচালনায়
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক কবি সাহিত্যক নাট্যকার দিলদার হোসেন দিলদার, জগন্নাথপুর ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুর রউফ, জগন্নাথপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর দিলোয়ার হোসেন, সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য দিলু মিয়া, দৈনিক ইত্তেফাক ও সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, উপজেলা ছাত্রলীগের প্রস্তুতি কমিটির সভাপতি শাহ শাহেদুর রহমান শাহেদ, আব্দুল তাহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালেহা পারভীন প্রমূখ। অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিবপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী মাওলানা সিরাজুল ইসলাম, মো: আব্দুল হক, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মাহমুদ আলী, কেশবপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সালা উদ্দিন মিটু, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মনাফ, বিশিষ্ট কবি আব্দুল ওয়াদুদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক এনাম, দৈনিক জালালাবাদ ও দৈনিক সুনামগঞ্জের ডাক প্রতিনিধি মো: হুমায়ুন কবির, সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, হেলাল আহমদ, ছালেহ আহমদ, ইয়াছমিন বেগম, চম্পা রানী দেবনাথ, ফারহানা ইসলাম লিমা প্রমূখ।
অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাজদা খঅনম বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী মাহবুবা নাজমিন, হামদ পাঠ করেন ৭ম শ্রেনীর ছাত্রী জেসমিন বেগম। পরে মনাই মিয়া মাষ্টার মন্তেশ্বর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়ার হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদার সহ অতিথিবৃন্দ।


























