হবিপুর দক্ষিণপাড়া যুব সংঘের উদ্যােগে প্রবাসীদেরকে সংবর্ধনা প্রদান
- Update Time : ০৬:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জের জগন্নাথপুরে হবিপুর দক্ষিণপাড়া যুব সংঘের উদ্যােগে প্রবাসীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছেন।
জগন্নাথপুর পৌর এলাকার হবিপুর দক্ষিণপাড়া ছাত্র ও যুব সমাজের অার্থ সামাজিক সমাজ উন্নয়নমূলক সংগঠন হবিবপুর দক্ষিণপাড়া যুব সংঘের উদ্যােগে ৩০ মার্চ শুক্রবার বিকেলে হবিবপুর দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রবাসীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। হবিবপুর দক্ষিণপাড়া যুব সংঘের সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে কালামেপাক থেকে তেলাওয়াত করেন সংঘের সহ ধর্ম সম্পাদক দুলাল মাহমুদ। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, লন্ডন প্রবাসি উপদেষ্টা হাফিজ আলী, ইকবাল হোসেন রুনু মিয়া প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য যুব সংঘের সহ সাধারণ সম্পাদক ফয়সল কবির, সাংগঠনিক সম্পাদক রকি কাওছার, সহ কোষাধ্যক্ষ জাহিদ হাসান, ধর্ম সম্পাদক সাজন আহমদ, প্রচার সম্পাদক আতিকুর রহমান মিটুর, সহ প্রচার সম্পাদক অলিউর রহমান প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসিদেরকে সংঘের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।





























