০৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগেঞ্জ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার ‘জিলকী’ নিহত

  • Update Time : ০৬:৫১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম জিলকী (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) ভোরে উপজেলার বানিয়াচং-শিবপাশা সড়কের আঞ্জাব ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল বানিয়াচং উপজেলার মাতারিটোলা গ্রামের মতিউর রহমানের ছেলে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে সাইফুলসহ ৪ ডাকাতকে আটক করে পুলিশ। পরে তাদের সঙ্গে নিয়ে অন্যান্য ডাকাতদের ধরতে ঘটনাস্থলে অভিযানে যায় পুলিশ। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এসময় ডাকাত সর্দার সাইফুল আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ‘পুলিশ ঘটনাস্থল থেকে গুলির ৮টি খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। নিহত ডাকাত সাইফুল একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হবিগেঞ্জ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার ‘জিলকী’ নিহত

Update Time : ০৬:৫১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭