হবিগঞ্জে ৫৫ বছরের বড়োর সাথে ৮ম শ্রেনীর ছাত্রীর মোবাইল ফোনে প্রেম : রাতে দেখা করতে এসে অাটক প্রেমিক যোগল
- Update Time : ০৩:২৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাটের কাজিশাইল গ্রামের প্রেমিকা মনিরা জানতো না তার প্রেমিক রউফের বয়স বেশী। প্রেমিক বিবাহিত,ছেলে সন্তান আছে তাও জানতনে না প্রেমিকা। মোবাইলে কথা বলার সময় কন্ঠে বয়স্কের কোন চাপও ছিলো না প্রেমিকের।
এ অবস্থায় বেশ দিন মোবাইলে প্রেম চলে এ প্রেমিক যোগলের মাঝে। সরাসরি দেখা না হলেও এ অবস্থায়ই প্রেমিকা বিয়ের প্রস্তাব দেয় কিন্তু প্রেমিক তাতে রাজি হয়নি নানা কারনে। এতে ক্ষিপ্ত প্রেমিকা বাবার সংসার ছেড়ে একাই প্রেমিকের বাড়িতে চলে আসে বিয়ের দাবী নিয়ে। এলাকার বে-রসিক জনতা এসব শুনতে বা মানতে নারাজ তাই প্রেমিক যোগলকে আটক করে সরাসরি পুলিশের কাছে পাঠিয়ে দেয়।
চুনারুঘাট উপজেলার কাজিশাইল গ্রামের মকবুল হোসেন (৫৫) এর সাথে ফোনে পরিচয় হয় কিশোরগঞ্জ জেলার নাপিতেরচর গ্রামের হানিফ মিয়া কন্যা মনিরার (২০)। ফোনালাপ করার কারনে একদিন উভয়ে প্রেমে জড়িয়ে পড়ে। হতাশায় হাবু ডুবো খাওয়া প্রেমিকা মনিরা তা আমলে না নিয়ে ৬ জুলাই প্রেমিকের বাড়িতে বিয়ের আশায় চলে আসে সুদুর কিশোরগঞ্জ থেকে। প্রেমিকের সাথে দেখা হওয়ার পর বেচারী মনিরার মাথা ছানা বড়া।
তাইলে এতোদিন এই বুড়োর সাথে প্রেম করলাম ? যেনো আসমান ভেঙ্গে মাথায় পড়ে তার। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসি জড়ো হন রউফের বাড়িতে। গ্রামের লোকজন উভয়ে কথা মন দিয়ে শুনেন এবং রউফের স্ত্রীকে স্বামীর বিয়ের জন্য রাজি করান কিন্তু প্রেমিকা মনিরা বিয়ে করতে রাজি না হয়ে উল্টো তার জীবন ধ্বংশ করার বিচার দাবী করে।
এতে বেকায়দায় পড়েন গ্রামবাসি। এক সময় চুনারুঘাট থানাকে বিষয়টি অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে প্রেমিক যোগলকে থানায় নিয়ে যায় রাতেই। পরদিন শনিবার উভয়কে জেল হাজতে পাঠিয়ে দেয় পুলিশ।
এদিকে ৭ জুলাই নরসিংদি জেলার লালপুর গ্রামের প্রেমিক, আনসার সদস্য বাবুল মিয়া চুনারুঘাটের গোছাপাড়া গ্রামের কাদির মিয়ার কন্যা ৮ম শ্রেনীর ছাত্রী প্রেমিকা সীমার সা দেখা করতে আসে রাতে।
বাবুল গোপনে সীমার বাড়িতে আসলে বিষয়টি গ্রামবাসির নজরে আসে। এক পর্যায়ে আটক করা হয় এ প্রেমিক যোগলকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে এদেরকে থানায় নিয়ে যায়। পরদিন তাদেরকে কারাগারের পাঠিয়ে দেয় পুলিশ। ডবল প্রেমিক যোগল এখন কারাগারে ।


























