০৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : ০৭:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জে সদর উপজেলা নিজামপুর ইউনিয়নে জান্নাতুল নাঈম (১৮) নামের এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে তার নিজগৃহ থেকে লাশটি উদ্ধার করা হয়। উপজেলার নিজামপুর ইউনিয়নের কালকারচক গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী।

জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতেও খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে জান্নাতুল নাঈম। বুধবার সকালে তার রুম থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াছিনুল হক লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হবিগঞ্জে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ০৭:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারি ২০১৮