হবিগঞ্জে মাছ বিক্রিকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত অর্ধশতাধিক
- Update Time : ০৬:৩৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জে মাছ বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত । গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, ‘বৃহস্পতিবার দুপুরে মাছ বিক্রিকে কেন্দ্র করে সদর উপজেলার বেবিটেকা গ্রামের ছুরাব আলীর সঙ্গে একই গ্রামের নবীন আলীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে গেলে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের মধ্যে ইমরান হোসেন (১৫), আমির আলী (২৮), ছায়েব আলী (২৬), রমজান মিয়া (২২), মর্তুজ আলী (২৩), কাইয়ুম মিয়া (১৫), জমির আলী (৩০), বিল্লাল (৩০), ফাতেমা বেগম (২৫), মজিদ মিয়া (১৮), আলী হোসেন (২০), মাহিন (২৩), জাকির (১৫), নায়েব আলী (২৪), ওয়াসিম মিয়া (১৭), রুস্তম আলী (৫০), শিউলী বেগম (৪৫), দুলন মিয়াসহ (৩৫) ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, মাছ বিক্রিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





























