হবিগঞ্জে বাড়ির রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- Update Time : ০২:৫৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বাড়ির রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে শিশু মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার মুরাদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, উপজেলার মুরাদপুর গ্রামের বাসিন্দা তৈয়বুর রহমান চৌধুরী সাথে দীর্ঘদিন ধরে তার আত্মীয় শরীফ চৌধুরী বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার ভোরে উভয়ের মধ্যে কথাকাটাকাটি এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মারুফ মিয়া (৮), জয়নাল মিয়া (৫০), শরীফ চৌধুরী (৩০), আরিফ (২০), নিজাম উদ্দিন (৩৫), তাহির মিয়া (৫০), মহিবুর রহমানকে (৪০) হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন বর্তমান অবস্থা স্বাভাবিক রয়েছে ।





























