০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • Update Time : ০৪:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর নামকস্থানে পাথর বোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে । নিহতরা হলেন- শরিয়তপুর সদর উপজেলার মৃত বাবুল মিয়ার পুত্র আবু বক্কর (২২) ও সোনা মিয়ার পুত্র বিলাল্ল হোসেন (২৫)। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, মঙ্গলবার ভোররাতে মাধবপুর উপজেলার রতনপুরে সিলেট থেকে ঢাকাগামী পাথর বুঝাই ট্রাকের সাথে বিপরীত দিন থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই পিকআপ যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হন আরও ৫ জন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন এবং আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হবিগঞ্জে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Update Time : ০৪:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭