০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে ইয়াবাসহ ১৮টি মাদক মামলার আসামি গ্রেপ্তার
- Update Time : ০৪:২৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রাম থেকে ১৮টি মাদক মামলার আসামি জুয়েল মিয়াকে ১৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টায় অধিদপ্তরের পরিদর্শক খায়রুল আলম এবং সহকারী পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে অভিযানকালে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়েল মিয়া ওই গ্রামের মৃত নান্টু মিয়ার ছেলে।
সিদ্দিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসি করে একটি প্যাকেটে এসব ইয়াবা পাওয়া যায়।
এর আগেও জুয়েল মিয়া ১৮টি মাদক মামলায় বিভিন্ন সময়ে জেলে যায়। তিনি এলাকার পরিচিত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।




























