০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জের বানিয়াচংয়ে সমিতির টাকা নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত : অাটক ২২

  • Update Time : ১২:৪০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ আগস্ট ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচংয়ে সমিতির টাকা নিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অর্ধশত লোক আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ২২ জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষে আহতদের হবিগঞ্জ সদর, ঢাকা ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ১ আগষ্ট রাতে ওই উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের আব্দাল মিয়ার কাছে বন্ধন সমবায় সমিতি নামের একটি সমিতি বিক্রি করেন একই গ্রামের আব্দুল হেকিম। ১৯ লাখ ৪০ হাজার টাকায় প্রায় ৮-৯ মাস আগে এটি বিক্রি করা হয়। কিন্তু টাকা পরিশোধ করা নিয়ে তাদের মাঝে মনোমালিন্য দেখা দিলে বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়।

সবশেষ প্রায় দেড় মাস আগে সালিশে ১৩ লাখ টাকা পরিশোধ করার সিদ্ধান্ত নেয়া হয়। ওই টাকা ৮ দিনের মধ্যে পরিশোধের কথা ছিল। নির্ধারিত সময় অতিক্রম হওয়ায় বুধবার বিকেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে সন্ধ্যায় লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষে প্রায় অর্ধশত লোক আহত হয়। এর মাঝে টেটাবিদ্ধ অবস্থায় মোহন মিয়া, আব্দুর রউফ, সামছুল হক, মোতালিব মিয়া, জয়নাল মিয়া, আবুল কালাম, ইব্রাহিম, কাজল, আল আমিন, কালাম ও জজ মিয়াকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাদের বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা ও সিলেটে পাঠানো হয়। অপর আহতদের সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ২২ জনকে আটক করা হয়েছে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হবিগঞ্জের বানিয়াচংয়ে সমিতির টাকা নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত : অাটক ২২

Update Time : ১২:৪০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ আগস্ট ২০১৮