স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’র কার্যকরী কমিটি গঠন
- Update Time : ০২:২৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা ভিত্তিক শিক্ষা, সংস্কৃতি, ছাত্র কল্যাণ সংগঠন “স্টুডেন্ট’স কেয়ার জগন্নাথপুর-এর ২০১৮-১৯ অর্থ-বছরের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
স্টুডেন্ট’স কেয়ার জগন্নাথপুরের অস্থায়ী কর্যালয়ে ৩১ আগস্ট সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটির সভাপতি এম.শামীম আহমেদ-এর সভাপতিত্বে সভায় মো: মাছুম আহমেদকে কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও মো: জহিরুল ইসলাম মুন্নাকে সাধারণ সম্পাদক করে ‘স্টুডেন্ট’স কেয়ার জগন্নাথপুর’র দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছ। কার্যনির্বাহী পরিষদের অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহ-সভাপতি জামাল হোসেন, সহ-সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক, রনি গোপ, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাজু, অর্থ সম্পাদক আমিনুর রহমান হিমেল, সমাজ কল্যাণ সম্পাদক ইকবাল হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক নাসির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল-মাসুদ,
সহ প্রচার সম্পাদক শফিকুন নূর, ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক, হুমায়ুন কবির, অফিস সম্পাদক আলী রব। সদস্যবৃন্দ হলেন, আল- আমিন বাদশা, জিকরুল আলম, আবু তারেক,
প্রদীপ দাস, তুহিন আহমদ।

























