সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে চাউল ও নগদ টাকা বিতরণ
- Update Time : ০৭:০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে মাসে ৩০ কেজি চাউল ও নগদ ৫০০ শত টাকা বিতরনের কর্মসুচীর অংশ হিসেবে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার সকালে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা যুবলীগের
সাধারন সম্পাদক আবুল হুসেন লালন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লিলু মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সফল মেম্বার মো: সামসুদিন কামালী, ৫নং ওয়ার্ডের মেম্বার জিয়াউল হক দুদু, ৭, ৮, ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য
মোছা: রহিমা বেগম প্রমুখ। অনুষ্ঠানে ১৫২ টি পরিবারের মধ্যে জনপ্রতি ৩০কেজি চাউল ও নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি





























